আইফা প্রদর্শনীতে পরিধেয় প্রযুক্তির চমক

৩ সেপ্টেম্বর, ২০১৯ ১২:০০  
আগামী ৬ থেকে ১১ সেপ্টেম্বর জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপের সবচেয়ে বড় প্রযুক্তি প্রদর্শনী আইফা। এবারের আয়োজনে বিশ্বের ৫০ দেশের এক হাজার ৮০০ কোম্পনি অংশ নেবে। প্রিমিয়াম স্মার্টফোন ও টেলিভিশন এই আয়োজনে থাকছে পরিধেয় প্রযুক্তির চমক। তবে বাদ যাবে না নতুন মোবাইল ফোনের প্রদর্শনীও। ফাঁস হওয়া তথ্য থেকে জানা গেছে, প্রদর্শনীতে মাল্টিপল স্ক্রিন সুবিধার ফোন দেখাবে এলজি। অবশ্য বছরের শুরুতেই ওয়ার্ল্ড মোবাইল কংগ্রেসে ভি৫০ থিংক মডেলে দুই পর্দার মোবাইলফোন দেখিয়েছিলো এলজি। মোবাইলের পর্দাতেই আঙুলের ছাপ দিয়ে ফোন চালু করার সুবিধা নিয়ে জি৮এক্স ছাড়াও মধ্যম বাজেটের কে৫০এস এবং কে৪০এস মডেলের স্মার্টফোন আইফা প্রদর্শনীতে মেলে ধরবে তারা। প্রদর্শনীতে ইউরোপের বাজারে প্রথম বারের মতো নাইন এক্স এবং অনর নাইন এক্স প্রো নিয়ে হাজির হবে হুয়াওয়ের সাব ব্র্যান্ড অনর। নকিয়া নাইন পিউর ভিউ এর মতো বড় কনো চমক না দেখালেও এই প্রদর্শনীতে মধ্যম বাজেটে তিনটি নতুন ফোন- নকিয়া ৫.২. ৬.২ এবং ৭.২ প্রদর্শন করবে এইচএমডি গ্লোবাল। প্রদর্শনীতে দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং এবং এলজি তাদের পণ্য লাইনে সবচেয়ে বেশি নতুনত্ব এনেছে। তারা এবারও নতুন সব পণ্য বিশেষ করে প্রিমিয়াম সিরিজের টেলিভিশন, হোম অ্যাপ্লায়েন্স, স্মার্টফোন আনবে। ৫ সেপ্টেম্বর বাজেট সাশ্রয়ী ভাঁজযোগ্য ফোন গ্যালাক্সি ফোল্ড উন্মোচন করবে স্যামসাং। স্মার্টফোনের পাশাপাশি স্যামসাং তাদের কিউএলইডি প্রযুক্তির টেলিভিশন আনবে। অবমুক্ত করবে স্মার্ট রেফ্রিজারেটরও। এছাড়াও প্রদর্শনীতে ওএলইডি প্রযুক্তির টেলিভিশন দেখাবে এলজি। এটি হতে যাচ্ছে তাদের প্রথম ৮কে টিভি। অন্যদিকে পরিধেয় প্রযুক্তির জিপিএস স্পোর্ট ওয়াচ অবমুক্ত করবে জার্মিন। ভর্সা ২ মডেলের ফিটবিট প্রকাশ করবে ফিনিক্স।